Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৯ এপ্রিল ২০২৬
০৮:০০ অপরাহ্ন

ট্রাফিক ব্যবস্থাপনাসহ নাগরিক সেবা বাড়াতে ৯ অ্যাপ চালু করলো ডিএমপি

অনলাইন ডেস্ক DMP launches 9 apps

ঢাকা শহরে নাগরিক সেবা বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনা ও পুলিশের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য ৯টি সফটওয়্যার সিস্টেম, অ্যাপ ও ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি)।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ডিএমপি সদর দপ্তরে কমিশনার মো. সরওয়ার আলমের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ৯টি সফটওয়্যার সিস্টেম, অ্যাপ ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করেন।

এআই বেইজ সফটওয়্যার, অ্যাপ ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলো হলো— রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেম, হোটেল বর্ডার ইনফরমেশন সিস্টেম, হ্যালো ডিএমপি অ্যাপস, ডিএমপি অনলাইন ট্রেনিং কোর্স, ডিএমপি রেসিডেন্স অ্যালোকেশন সফটওয়্যার, ডিএমপি লিভ ম্যানেজমেন্ট সফটওয়ার, ট্রাফিক ডিউটি ডিস্ট্রিবিউশন সফটওয়ার, ডিএমপি এমপ্লয় পারফরমেন্স ইভালুয়েশন সফটওয়ার এবং ডিএমপি ট্রাফিক নিউজ আরকাইভস।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ মহাপরিদর্শক বলেন, আজকে ৯টি সফটওয়্যার সিস্টেম, অ্যাপ ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন নিঃসন্দেহে বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন প্রযুক্তি নির্ভর পুলিশিং ব্যবস্থা বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বর্তমান বিশ্ব চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে। প্রযুক্তি এখন শুধু উন্নয়নের সহায়ক নয়। অপরাধের ধরন পরিবর্তিত হচ্ছে। অপরাধীরা প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন কৌশল অবলম্বন করছে। তাই পুলিশ হিসেবে আমাদের প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ঢাকা মহানগর পুলিশের উদ্যোগে আয়োজিত সফটওয়ার গুলো অত্যন্ত সময়োপযোগী এবং দূরদর্শী পদক্ষেপ।

এআই বেইজ রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেমের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ট্রাফিক আইন ভঙ্গকারীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। এটি সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হোটেল বর্ডার ইনফরমেশন সিস্টেম নগরীর আবাসিক হোটেলগুলোতে অবস্থানরত অতিথিদের তথ্য ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল নিরাপদ করবে। এরফলে অপরাধ প্রতিরোধ এবং গোয়েন্দা তৎপরতা আরও শক্তিশালী ও গতিশীল হবে।

হ্যালো ডিএমপি অ্যাপ সম্পর্কে তিনি বলেন, এই অ্যাপস জনগণ এবং পুলিশের মধ্যে যোগাযোগের একটি আধুনিক মাধ্যম হিসেবে কাজ করবে। নাগরিকরা সহজেই বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন, অভিযোগ জানাতে পারবেন। প্রয়োজনীয় সহযোগিতা পেতে পারবেন। এটি জনবান্ধব পুলিশ বাহিনী গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এছাড়া এআই বেইজ ডিএমপি অনলাইন ট্রেনিং কোর্স, ডিএমপি রেসিডেন্স অ্যালোকেশন সফটওয়্যার, ডিএমপি লিভ ম্যানেজমেন্ট সফটওয়্যার, ট্রাফিক ডিউটি ডিস্ট্রিবিউশন সফটওয়্যার, ডিএমপি এমপ্লয়ী পারফরমেন্স ইভালুয়েশন সফটওয়্যার এবং ডিএমপি ট্রাফিক নিউজ আরকাইভস পুলিশের প্রশাসনিক কার্যক্রমকে আরও আধুনিক স্বচ্ছ ও দক্ষ করে তুলবে। ঢাকা মহানগর পুলিশের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ সবসময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের আস্থা অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, একটি আধুনিক দক্ষ প্রযুক্তি নির্ভর পুলিশ বাহিনী একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে বাংলা সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রযুক্তির সঠিক ব্যবহার সেই লক্ষ্য অর্জনে আমাদের আরও এগিয়ে নিয়ে যাবে। এই সফটওয়ারগুলো কার্যকরভাবে বাস্তবায়িত হলে পুলিশের কাজের গতি বাড়বে, জবাবদিহিতা নিশ্চিত হবে এবং নাগরিক সেবা আরও উন্নত হবে।

নিজের দৃঢ় বিশ্বাসের কথা তুলে ধরে আইজিপি বলেন, আজকের এই প্রযুক্তিগত উন্নয়ন ডিএমপিসহ বাংলাদেশ পুলিশের ভবিষ্যৎ কর্মপদ্ধতি একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে আমাদের কাজ হবে দ্রুত স্বচ্ছ জবাবদিহিতামূলক এবং জনবান্ধব ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ”- মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে প্রযুক্তি নির্ভর উত্থাপনের মাধ্যমে আমরা বাংলাদেশ পুলিশকে একটি আধুনিক দক্ষ, জনগণের আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করতে সক্ষম হবো। সবাই মিলে নৈতিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে আমরা সংসার বিশ্বাস মান মর্যাদার উন্নয়ন করি। এসময় উপস্থিত ছিলেন ডিএমপি’র উর্ধ্বতন কর্মকর্তারা।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news