Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ৩০ এপ্রিল ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কালি তৈরির কারখানায় আগুন, চার ইউনিট নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক Fire at ink factory

রাজধানীর ডেমরায় আমুলিয়া মডেল টাউনে কালি তৈরির এক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল। বেলা ১১টা ৩৮ মিনিটে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, বেলা ১১টা ৩৮ মিনিটে খবর আসে ডেমরা আমুলিয়া মডেল টাউন এলাকার কালি তৈরির একটি টেনশেড কারখানা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রথমে ফায়ার সার্ভিসের ডেমরা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিটসহ মোট চারটি ইউনিট এখন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সর্বশেষ দুপুর পৌনে ১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news