Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
৩০ এপ্রিল ২০২৬
০৫:১১ অপরাহ্ন

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিজস্ব প্রতিবেদক:- Message from the RASIC Administrator on the occasion of May Day

মহান মে দিবস উপলক্ষে বাণী প্রদান করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

বাণীতে তিনি বলেন, ‘মহান মে দিবস উপলক্ষে রাজশাহী মহানগরীর সকল শ্রমজীবী ভাই-বোনদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা। পহেলা মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক গৌরবোজ্জ্বল ইতিহাস। ১৮৮৬ সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা ন্যায্য মজুরি, নির্দিষ্ট কর্মঘণ্টা ও মানবিক কর্মপরিবেশের দাবিতে যে আত্মত্যাগ করেছিলেন, তা আজও আমাদের অনুপ্রেরণার উৎস। তাঁদের সেই সংগ্রাম আজকের শ্রম অধিকার প্রতিষ্ঠার ভিত্তি রচনা করেছে। শ্রমিকরাই উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের ঘাম ও শ্রমে গড়ে ওঠে একটি সমৃদ্ধ নগর, শক্তিশালী অর্থনীতি এবং উন্নত দেশ। রাজশাহী সিটি কর্পোরেশন শ্রমজীবী মানুষের কল্যাণ, নিরাপদ কর্মপরিবেশ এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই মহান দিবসে আমরা অঙ্গীকার করি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ গঠন এবং উন্নয়নের সুফল সকলের মাঝে সমভাবে বণ্টনে আমরা একসাথে কাজ করবো। সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করি।’

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news