Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
৩০ এপ্রিল ২০২৬
০৫:৫৮ অপরাহ্ন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১২ তম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:- 12th meeting of Barendra University Syndicate held

আজ ৩০ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার) বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১২তম সভা সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা।

সভায় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সম্মানিত সদস্য মোহাম্মদ আলী দ্বীন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জনাব মো. শাহজাহান মিয়া, বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক (আমন্ত্রিত সদস্য) জনাব মো. শামীম আহসান পারভেজ,  ফিন্যান্স  অ্যান্ড একাউন্টস দপ্তরের উপপরিচালক (আমন্ত্রিত সদস্য) জনাব মো. আব্দুস সালাম, কলা ও সামাজিক বিজ্ঞান স্কুলের ডীন প্রফেসর মো. শহীদুর রহমান, ব্যবসা ও আইন অনুষদের ডীন প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন।

সভার সঞ্চালনা করেন সিন্ডিকেটের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার  লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.)

সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও নীতিগত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news