Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ৩০ এপ্রিল ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

জয়পুরহাটে ৩ ইউপি চেয়ারম্যানসহ আ.লীগ-যুবলীগের ৭ নেতা কারাগারে

অনলাইন ডেস্ক 7 leaders of AL-JUBLJ in jail

জয়পুরহাটে বিস্ফোরক ও হত্যা মামলায় জামিন আবেদন না মঞ্জুর করে আওয়ামী লীগের ৭ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এদের মধ্যে তিনজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জয়পুরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি-১ আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল এ আদেশ দেন। পরে পুলিশের কড়া পাহারায় আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। আদালতের পুলিশ পরির্দশক আবু বকর সিদ্দিক আসামিদের কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগারে পাঠানো ৭ জন হলেন- কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান (৭০), সহ-সভাপতি ও পুনট ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির (৫৬), জিন্দারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম (৫৫), কালাই উপজেলা যুবলীগের সভাপতি ও জিন্দারপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান (৪৮), আহম্মেদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ওই ইউনিয়নের চেয়ারম্যান আকবর আলী (৫৮), কালাই উপজেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হোসেন ফকির (৫৪) এবং কালাই উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান মিথুন (৪০)।

আদালত সূত্রে জানা গেছে, আসামিরা জুলাই-আগস্ট আন্দোলনের সময় হামলার ঘটনায় দায়ের করা বিস্ফোরক ও হত্যা মামলার তালিকাভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তারা আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার তারা একসঙ্গে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানিকালে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। দীর্ঘ শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশের কড়া পাহারায় তাদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়।

জয়পুরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহানুর রহমান শাহীন বলেন, ৭ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন। আদালত মামলার গুরুত্ব বিবেচনায় আসামিদের জামিন নামঞ্জুর  করেছেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news