Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
৩০ এপ্রিল ২০২৬
০৭:১৪ অপরাহ্ন

ড্রোন হামলায় ইসরায়েলের ১২ সেনা আহত

অনলাইন ডেস্ক 12 soldiers injured

দখলদার ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সীমান্তবর্তী বসতি সোমেরাতে এ ড্রোন হামলা চালায় তারা।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাতে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সোমেরাতের একটি আর্টিলারি পজিশন লক্ষ্য করে ড্রোন ছোড়া হয়। যা সেখানে থাকা একটি কার্গো ক্যারিয়ারে আঘাত হানে।

এই হামলায় সেখানে থাকা ১২ সেনা আহত হন। যারমধ্যে দুজন মাঝারি আহত হয়েছেন। আর বাকি ১০ জনের অবস্থা ভালো আছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনাবাহিনীর একটি এম৫৪৮ আলফা কার্গো ক্যারিয়ারে আগুন ধরে যায়। এ ধরনের কার্গো ক্যারিয়ারে কামানের গোলা বা শেল বহন করা হয়।

ইসরায়েল বাহিনীর ওই কার্গো ক্যারিয়ারে গোলা ছিল। ফলে এটিতে ড্রোন আঘাত হানার পর গোলাগুলো বিস্ফোরিত হওয়া শুরু করে।

হিজবুল্লাহ আজ যে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে সেটিতে ফাইবার অপটিক ক্যাবল ব্যবহার করা হয়েছে কি না সেটি তদন্ত করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। কারণ গত কয়েকদিন ধরে দক্ষিণ লেবাননে দখলদারদের সেনাদের ওপর ফাইবার অপটিক ক্যাবলের ড্রোন ছুড়ছে হিজবুল্লাহ। এসব ড্রোন ইলেকট্রিক জ্যামার দিয়ে আটকানো বা ভূপাতিত করা যায় না।



© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news