Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০২ মে ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন, রাজশাহী শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:- Rajshahi branch

 দিবসটির তাৎপর্য তুলে ধরতে আয়োজিত এ সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন, রাজশাহী শাখার সভাপতি শরিফুল ইসলাম তোতা। আলোচনা সভায় বক্তব্য রাখেন আজীবন সদস্য জাবীদ অপু, সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক সামাদ খান, সিনিয়র সদস্য ফরিদ আক্তার পরাগ, সহ-সভাপতি এহেসান আলি তুহিন,  সহ-সভাপতি শাহিন খান  , সদস্য রাশেদুল ইসলাম রাসেল,  সদস্য  আজম খান ,  মুক্তার হোসেন ও কাবিল হোসেন।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক সোহাগ আলী।

আলোচনা সভায় বক্তারা মে দিবসের ইতিহাস ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, ১৮৮৬ সালের এই দিনে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের নতুন দিগন্ত উন্মোচন করে।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে সাংবাদিক ও ফটোসাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। তারা শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা এবং গণমাধ্যমকর্মীদের ন্যায্য দাবি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় উপস্থিত সদস্যরা দিনটির গুরুত্ব উপলব্ধি করে ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news