Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ০২ মে ২০২৬ | ০৭:৩৪ অপরাহ্ন

আর বাকি ৪০ দিন : রোনালদোর পুনরুত্থান

অনলাইন ডেস্ক ০২ মে ২০২৬

চলছে ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে চলবে ৪৮ দলের ফুটবল যুদ্ধ। আর বাকি ৪০ দিন। ফিফা প্রতিদিনের পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে ক্ষণগণনা করছে।

লুইজ ফেলিপ স্কলারি যেদিন ২০০২ সালের বিশ্বকাপের জন্য ব্রাজিল স্কোয়াড ঘোষণা করলেন, তার ঠিক ৪০ দিন আগে আড়াই বছর পর দলে ফেরেন রোনালদো।

১৯৯৯ সালের নভেম্বরে সান সিরোতে বিপর্যয় নেমে এসেছিল। রোনালদো তখন ছিলেন তার সেরা ফর্মে। তার বন্ধু থেকে শুরু করে শত্রু পর্যন্ত প্রত্যেকে তাকে ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে তুলনা করছিলেন। এমন সময়ে তার হাঁটুর টেন্ডনে চোট লাগল।

চোটের পরবর্তী অবস্থা ছিল ভয়াবহ। ফিজিওথেরাপি নিল্টন পেট্রোন বলেছিলেন, ‘সে যখন ফিরল, তার হাঁটুর ক্যাপের টেন্ডন পুরোপুরি ফেটে গিয়েছিল। সেটা একেবারে ঊরুতে উঠে এসেছিল।’

গোল করতে ধুঁকতে থাকা ব্রাজিলের ২০০২ বিশ্বকাপে খেলাই শঙ্কায় পড়ে গিয়েছিল। স্কলারি নিলেন ঝুঁকি। দ্রুত ফেরালেন রোনালদোকে, অথচ তখনো তিনি ইন্টার মিলানের হয়ে খেলা শুরু করেননি। ব্রাজিল কোচের এই সিদ্ধান্ত অনেককে হতভম্ব করে দিয়েছিল। 

যুগোস্লাভিয়া ও পর্তুগালের বিপক্ষে ৪৫ মিনিটের ক্যামিওতে ছাপ রাখতে পারেননি রোনালদো। কিন্তু সেলেসাওদের চূড়ান্ত স্কোয়াডে ঠিক জায়গা পেলেন। স্কলারিকে বহুবার প্রশ্ন করা হয়, কেন তিনি রোনালদোকে টুর্নামেন্টের দলে রাখলেন। ক্ষুব্ধ স্কলারি সেদিন বলেছিলেন, ‘কারণ আমি পাগল।’

সেই পাগলামির প্রতিদান রোনালদো দিতে পেরেছিলেন ভালোভাবে। এশিয়ার মাঠ চষে বেরিয়েছেন। ২৫ বছর বয়সের এই ফরোয়ার্ড ওইবার গড়ে প্রতি ৬৯ মিনিটে গোল করেছিলেন। ফাইনালে দুটিসহ আট গোল করে ব্রাজিলকে এনে দিয়েছিলেন পঞ্চম বিশ্বকাপ ট্রফি।

--সংগৃহীত ছবি