Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ০২ মে ২০২৬ | ০৭:৩৫ অপরাহ্ন

রাজনৈতিক দলে যোগ দেওয়ার গুঞ্জনে মুখ খুললেন অপি

বিজয়বাংলা নিউজডেক্স : ০২ মে ২০২৬

বাংলাদেশের আন্তর্জাতিক ওয়ানডেতে প্রথম সেঞ্চুরিয়ান মেহেরাব হোসেন অপি। খেলা ছেড়েছেন অনেক আগেই। তবে এখনও ক্রিকেটের সঙ্গেই রয়েছেন তিনি। বর্তমানে তাকে বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচকের দায়িত্ব পালন করতে হচ্ছে। 

তবে এই দায়িত্ব ছাপিয়ে তিনি ভিন্ন কারণে আলোচনাতে। গত দুই দিন ধরে গুঞ্জন চলছে, জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন অপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে বেশ চর্চা চলছে। তবে এই বিষয়ে এবার মুখ খুলেছেন অপি। 

নিজের ফেসবুকে অপি লিখেছেন, ‘আসসালামু ওয়ালাইকুম। আমি সাবেক জাতীয় দলের ক্রিকেটার মেহরাব হোসেন অপি। বর্তমানে আমি কোনও রাজনৈতিক দলের সাথে জড়িত হই নাই এবং কোনও রাজনৈতিক দলের সাথে যুক্ত হচ্ছি না। আমি মেহরাব হোসেন অপি সাবেক জাতীয় দলের ক্রিকেটার হিসেবেই পরিচিত থাকতে চাই।’

__সংগৃহীত ছবি