আইনজীবীদের কল্যাণে গঠিত তহবিলের উদ্যোগে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (৩ মে) দুপুরে রাজশাহী কোর্ট বারে এ অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা)।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আইনজীবীরা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের কল্যাণে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং মানবিক দৃষ্টান্ত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌফিক জাহিদী এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জমশেদ আলী-১সহ অন্যান্য আইনজীবীবৃন্দ।
এ সময় মরহুম অ্যাডভোকেট মকবুল ইসলামের সহধর্মিণীর হাতে এককালীন অনুদানের চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি