বলিউড অভিনেত্রী সারা আলি খান সাধারণত সবসময় হাসিখুশি থাকতেই পছন্দ করেন। তবে এবার এক ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে মেজাজ হারাতে দেখা গেল । সম্প্রতি মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো 'পতি পত্নী অওর ও দো' সিনেমার ট্রেলার লঞ্চ। সেখানে সিনেমার কলাকুশলী আয়ুষ্মান খুরানা, রাকুল প্রীত সিং এবং ওয়ামিকা গাব্বিদের সঙ্গে হাজির ছিলেন সারাও।
তবে অনুষ্ঠানের এক পর্যায়ে সঞ্চালকের একটি মন্তব্য ঘিরেই তৈরি হয় চরম অস্বস্তিকর পরিস্থিতি। অনুষ্ঠান চলাকালীন সঞ্চালক মজা করে দাবি করেন, তিনি সিনেমার অভিনেতাদের ‘পেছন দিক থেকেও চিনতে পারেন’। রসিকতার ছলে করা এই মন্তব্যটি মোটেও সহজভাবে নিতে পারেননি সারা।
নেটিজেনদের একাংশ সারার এই প্রতিক্রিয়াক সমর্থন জানিয়েছেন। তাদের মতে, বিনোদনের নামে অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে এমন ব্যক্তিগত ও কুরুচিপূর্ণ মন্তব্য কাম্য নয়। যদিও সেই মুহূর্তের অস্বস্তি কাটিয়ে পরে অনুষ্ঠানটি স্বাভাবিকভাবেই শেষ হয়।
উল্লেখ্য, ‘পতি পত্নী অওর ও দো’ একটি কমেডি-ড্রামা ঘরানার সিনেমা। যেখানে আয়ুষ্মান খুরানাকে কেন্দ্র করে সম্পর্কের এক জটিল সমীকরণ তুলে ধরা হয়েছে। ছবিতে আয়ুষ্মানের বিপরীতে সারা আলি খান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাকুল প্রীত সিং এবং ওয়ামিকা গাব্বি। বর্তমানে ট্রেলারটি প্রশংসা কুড়ালেও সারার সেই ভাইরাল ভিডিওটি নিয়েই চলছে জোর চর্চা।