Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৩ মে ২০২৬
০৫:৫৮ অপরাহ্ন

টুপি পরিয়ে বোকা বানানোর চেষ্টা করবেন না : সালমান খান

অনলাইন ডেস্ক Salman Khan

বলিউডডের ভাইজান সালমান খান মানেই নতুন কোনো চমক। বর্তমানে তার ঝুলিতে রয়েছে একাধিক বিগ বাজেটের সিনেমা। সম্প্রতি রীতেশ দেশমুখের ‘রাজা শিবাজি’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করে দর্শক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে এবার অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক রহস্যময় পোস্ট দিয়েছেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কয়েকটি ছবি পোস্ট করেন সালমান। সেখানে তাকে কখনো পোষ্যের সঙ্গে আদুরে মুহূর্তে, আবার কখনো সবুজে ঘেরা প্রকৃতির মাঝে গাড়িতে টুপি পরে বসে থাকতে দেখা যায়। ছবিগুলোর ক্যাপশনে নিজের জীবনবোধ ও আদর্শের কথা ফুটে তুলেছেন এই সুপারস্টার।

একইসঙ্গে একটি বিশেষ সতর্কবার্তা দিয়ে তিনি আরও বলেন, ‘আর একটি কথা অবশ্যই মনে রাখবেন টুপি নিজে পরুন, অন্যকে টুপি পরিয়ে বোকা বানানোর চেষ্টা করবেন না।’

কাজের ব্যস্ততার মাঝে নিজের আদরের পোষ্য ‘সুখ’-এর সঙ্গে সময় কাটিয়ে মানসিক প্রশান্তি খুঁজছেন ভাইজান। একটি ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটাই সুখ।’ জানা গেছে, ‘মাতৃভূমি’ সিনেমার শুটিংয়ের ব্যস্ত শিডিউলের ফাঁকে কিছুটা সময় বের করে তিনি এই অবসর যাপন করছেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news