Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৩ মে ২০২৬
০৮:২২ অপরাহ্ন

গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কাঠুরিয়ার

অনলাইন ডেস্ক Carpenter dies of electrocution

ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইদ্রিস (৪৫) নামে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার পাগলা থানার দিঘীরপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইদ্রিস ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, ইদ্রিস মিয়া প্রতিবেশী ওয়াকিল নামে এক ব্যক্তির কাঁঠাল গাছ কাটার কাজে যান। এ সময় অসাবধানতাবশত করাত বিদ্যুতের লাইনের সংস্পর্শে আসলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মৌসুমী আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news