Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৪ মে ২০২৬
০৪:৪৩ অপরাহ্ন

নিয়ামতপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সুবর্ন নাগরিক পরিচয়পত্র বিতরণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: Distribution of wheelchairs and golden citizen identity cards

নওগাঁর নিয়ামতপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সুবর্ন নাগরিক পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। সোমবার  (৪মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসব বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়  হুইল চেয়ার ও সুবর্ন নাগরিক পরিচয়পত্র বিতরণের আয়োজন করে। 

বিতরণ অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন। 

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, অফিসার ইনচার্জ(ওসি) মাহবুবুর রহমান, পিপিএম; উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাদিকুর রহমান মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপজেলা ব্যবস্থাপক মো. ইমরান হোসেন মন্ডল

 প্রমুখ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, অনুষ্ঠানে ২২ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ১৬জন প্রতিবন্ধীকে সুবর্ন নাগরিক পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। এই সুবর্ন পরিচয়পত্রের মাধ্যমে তাঁরা সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন। 

এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইজারা দেওয়া খাস পুকুরের ইজারা গ্রহণকারীদের মাঝে সাইনবোর্ড বিতরণ করা হয়।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news