Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৫ মে ২০২৬
০৪:০৯ অপরাহ্ন

বদলগাছীতে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প উদ্বোধন করলেন আব্দুল হাদী চৌধুরী টিপু

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): Abdul Hadi Chowdhury Tipu

নওগাঁর বদলগাছী উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার মথরাপুর ইউনিয়নের গয়েশপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করা হয়।

অরবিস ইন্টারন্যাশনাল ও পিকেএসএফ-এর সহযোগিতায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) চক্ষু হাসপাতালের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু।

ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া ছানি রোগে আক্রান্ত রোগীদের বাছাই করে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

গাক চক্ষু হাসপাতালের অভিজ্ঞ মেডিকেল টিম সার্বক্ষণিকভাবে সেবা প্রদান করে। মূলত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, গ্রাম উন্নয়ন কর্ম (গাক) দীর্ঘদিন ধরে দেশের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আয়োজকরা আরও জানান, ছানি রোগ বর্তমানে অন্ধত্বের অন্যতম প্রধান কারণ হলেও সময়মতো সঠিক চিকিৎসা গ্রহণ করলে এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য। তাই সবাইকে সচেতন হয়ে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন মথরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শিবলী চৌধুরী, কৃষকদলের সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান লিটন হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news