Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৬ মে ২০২৬
০২:৪৩ অপরাহ্ন

হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : infected with measles

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত সন্দেহে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩ জন রোগী ভর্তি হয়েছেন।

বুধবার (৬ মে) সকালে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। 

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ১৩ জন। হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১১১ জন রোগী। এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৯ জনে। আর এই রোগে মোট মৃত্যু হয়েছে ৫৫ জনের।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩ জন রোগী ভর্তি হয়েছেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news