Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৬ মে ২০২৬
০৫:২৫ অপরাহ্ন

গোদাগাড়ীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মাণ

গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধি: Construction of house in violation of court order

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামে আদালতের স্থিতাবস্থা (নিষেধাজ্ঞা) অমান্য করে জোরপূর্বক পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। রাজশাহীর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, নির্দেশ এবং পুলিশের জারি করা নোটিশ উপেক্ষা করেই বিবাদীরা এই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসুদেবপুর মৌজার আরএস ৫৪৯ খতিয়ানের ৫৪ দাগের ০.১১২৫ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের প্রেক্ষিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ভূপেন পাল (পিতা-জাবনী কান্ত পাল) বাদী হয়ে রাজশাহী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন (মামলা নং- গোদাগাড়ী ৮৮ পি২৬-১৪৫।আদালত নালিশি সম্পত্তিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৪৫ ধারায় নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশে গোদাগাড়ী মডেল থানার এএসআই মোঃ রেজাউল করিম বিবাদী পক্ষ রাজ কুমার সাহ, তপন কুমার সাহ, মিলন কুমার সাহ, সঞ্জয় কুমার সাহসহ মোট ৮ জনকে আইনগত নোটিশ প্রদান করেন। নোটিশে স্পষ্টভাবে আদালত কর্তৃক কারণ দর্শানো এবং বিরোধপূর্ণ জায়গায় স্থিতাবস্থা বজায় রাখার কথা উল্লেখ করা হয়।ভুক্তভোগী ভূপেন পালের অভিযোগ, আদালতের নির্দেশ ও পুলিশের পক্ষ থেকে লিখিত নোটিশ দেওয়ার পরও বিবাদীরা তা তোয়াক্কা করছেন না। উল্টো প্রভাব খাটিয়ে বিরোধপূর্ণ জমিতে দ্রুতগতিতে পাকা ঘর নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। পুলিশ বাধা দিলেও কাজ বন্ধ না হওয়ায় বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার সহকারী উপ পরিদর্শক রেজাউল করিম বলেন,আদালতের আদেশ অনুযায়ী উভয় পক্ষকে নোটিশ দিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news