Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৬ মে ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

এবার লঞ্চের ভাড়া বাড়ল

অনলাইন ডেস্ক Launch fare

জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে বাসের পর এবার লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। একজন যাত্রীর লঞ্চ ভাড়া ১০০ কিলোমিটারের কম দূরত্বে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ১৪ পয়সা বাড়ানো হয়েছে। এ হিসাবে কম দূরত্বে লঞ্চের ভাড়া ৬ দশমিক ৪৯ শতাংশ এবং বেশি দূরত্বে ৫ দশমিক ৮৮ শতাংশ বাড়ানো হয়েছে।

বুধবার (৬ মে) লঞ্চের ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়, যা মঙ্গলবার থেকে কার্যকরের কথা বলা হয়েছে।

জ্বালানি তেলের দাম বাড়ার কারণে গত বৃহস্পতিবার ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ায় সরকার।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news