Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ০৮ মে ২০২৬ | ০৩:৪৬ অপরাহ্ন

মনিরুজ্জামান টুটুলের জানাযা নামাজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ০৮ মে ২০২৬

রাজশাহী মহানগরীর রামচন্দ্রপুর বাসার রোড নিবাসী এবং ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ বেগম শিখার স্বামী মনিরুজ্জামান টুটুলের জানাযার নামাজ শুক্রবার বাদ জুম্মা টিকাপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।

জানাযার নামাজে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়। এ সময় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 এ সময় মরহুমের পরিবারের সদস্যবৃন্দ,  এলাকাবাসী, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন

উল্লেখ্য, শুক্রবার ভোর ৫টায় মনিরুজ্জামান টুটুল ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


ছবি