Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১০ মে ২০২৬ | ০২:১০ অপরাহ্ন

রহনপুরে রেলওয়ের জায়গা দখল করে নির্মিত হচ্ছে পাকা স্থাপনা

আবুল কালাম আজাদ ১০ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর  রেল স্টেশন (বিজিবি ক্যাম্প) সংলগ্ন রেলওয়ের জায়গা দখল করে অবৈধভাবে স্থায়ী স্থাপনা গড়ে তোলার অভিযোগ উঠেছে। রেলের দেখভাল সংশ্লীষ্টদের ম্যানেজ করে, ও উর্ধতনদের নজরদারি এড়িয়ে প্রভাবশালী একটি চক্র রেললাইনের একদম পাশেই এসব স্থাপনা নির্মাণ করছে, যা রেল চলাচলে ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রহনপুর বিজিবি ক্যাম্পের সামনের রেললাইনের পাশে সরকারি জায়গা দখল করে ইট-সিমেন্ট দিয়ে পাকা ও আধা-পাকা ঘর তোলা হচ্ছে। স্থানীয়দের দাবি, রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করেই দিনের আলোতে এসব স্থাপনা তৈরি করা হচ্ছে।

এলাকাবাসীর মতে, রেললাইনের পাশে এভাবে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় একদিকে যেমন সরকারি জমি হাতছাড়া হচ্ছে, অন্যদিকে সরু হয়ে আসছে চলাচলের পথ।এছাড়া এখানেই রয়েছে ইন্জিন ঘোরানো পয়েন্ট। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান:

"বিজিবি ক্যাম্পের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গার সামনে এভাবে রেলের জায়গা দখল করে ঘর তোলা হচ্ছে, অথচ দেখার কেউ নেই। এভাবে চলতে থাকলে অচিরেই রেলের বিশাল এলাকা বেদখল হয়ে যাবে।"

রেলওয়ের জায়গা লিজ নেওয়া বা সেখানে স্থাপনা তৈরির কোনো বৈধ অনুমতি আছে কি না—এ বিষয়ে নির্মাণকারীদের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। অন্যদিকে, রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ বা স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে এই অবৈধ দখলের প্রবণতা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সচেতন মহল অনতিবিলম্বে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ের সম্পত্তি উদ্ধারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


রহনপুরে রেলওয়ের জায়গা দখল করে নির্মিত হচ্ছে পাকা স্থাপনা