Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১০ মে ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

মিরপুরে বৃষ্টিতে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট বন্ধ

অনলাইন ডেস্ক cricket

মিরপুরে বৃষ্টির কারণে বন্ধ রয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। তৃতীয় দিনের চা-বিরতির পর বৃষ্টির বাধায় পড়েছে এই টেস্ট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৩৪৯ রান। সালমান আগা ৫৫ রানে অপরাজিত আছেন।

তৃতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে খেই হারানো পাকিস্তানের হাল ধরেন সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান। দুজনে মিলে গড়েন ১১৯ রানের জুটি। এই দুই ব্যাটারের জুটিতে চিন্তার ভাঁজ পড়ে বাংলাদেশ দলের খেলোয়াড়দের কপালে।

তবে অবশেষে চা বিরতির আগে ভাঙা গেছে সেই জুটি। তাইজুল ইসলামের বলে ৭৯ বলে ৫৯ রান করে আউট হয়েছেন রিজওয়ান। বড় শট খেলার প্রচেষ্টায় উইকেট থেকে বেরিয়ে এসে আকাশে ভাসিয়ে দেন বল। সহজ ক্যাচ তালুবন্দি করেন মাহমুদুল হাসান জয়।

রিজওয়ানের বিদায়ে ৩৪৯ রানে ৬ উইকেট নিয়ে তৃতীয় দিনের চা-বিরতিতে গেছে পাকিস্তান। এখনও ৬৪ রান দূরে তারা বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ থেকে।

এই সেশনে পাকিস্তানের বোর্ডে জমা হয়েছে ৯৮ রান আর হারিয়েছে ১ উইকেট।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news