Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১০ মে ২০২৬
০৩:৫৩ অপরাহ্ন

কাঠবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে গেল

অনলাইন ডেস্ক Timber-laden truck loses control and crashes into business

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আলদি বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে কাঠবোঝাই একটি ট্রাক নির্মাণ সামগ্রী বিক্রির দোকানে ঢুকে গেছে। এতে দোকান ঘরটিসহ দোকানে থাকা মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (১০ মে) ভোর ৪টার দিকে সিপাহীপাড়া-দিঘিরপাড় সড়কের আলদি বাজারের দক্ষিণ পাশে মোল্লা ট্রেড সেন্টারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কাঠবোঝাই ট্রাকটি মুন্সীগঞ্জের সিপাহীপাড়া সড়ক হয়ে পাশের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড়ের মজিবর টিম্বার্সের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে যায়।

দোকানের পরিচালক নাঈম মোল্লা বলেন, ঘটনার সময় দোকানের ভেতর কেউ ছিলেন না। তাই কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। তবে, ভেতরে থাকা আমাদের মূল্যবান টাংকিসহ অন্যান্য জিনিসপত্র ভেঙে ক্ষয়ক্ষতি হয়েছে। পরে আমরা কাঠ যেখানে নিয়ে যাওয়া হচ্ছিল, দিঘিরপাড়ের মজিবর সরদারের সাথে যোগাযোগ করি। তিনি ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন। বর্তমানে আরেকটি ট্রাক এনে ট্রাকটি সরানোর কাজ চলছে।

পার্শ্ববর্তী দোকানদার ও কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শ্যামল গাজি বলেন, সকালে ফজরের নামাজের সময় ঘটনাটি ঘটে। শুনে আমি দুই মিনিটের মধ্যে দৌড়ে আসি। এসে দেখি, ভারী কাঠ বোঝাই ট্রেইলর ট্রাকটি দোকানের ভেতরে। সাথে সাথে বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করে বিদ্যুৎ বন্ধের অনুরোধ জানাই।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাব্লিউ দুপুর ২টার দিকে বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। খোঁজ নিয়ে দেখছি। 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news