Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১০ মে ২০২৬
০৫:০১ অপরাহ্ন

মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক : Debate competition at Mahadanga High School

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে রোববার দুপুরে অনুষ্ঠিত হয়েছে বিতর্ক প্রতিযোগিতা। বিতর্কের বিষয় ছিল ‘অভিভাবকের সচেতনতাই শিক্ষার্থীরা ভালো ফলাফলে মূখ্য ভূমিকা পালন করে’। বিদ্যালয়ের বিতর্ক ক্লাব এ প্রতিযোগিতার আয়োজন করে। 

এতে মডারেটরের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। বিচারকমন্ডলীর মধ্যে ছিলেন বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, শিক্ষানুরাগী ব্যক্তি সাখাওয়াত হোসেন, মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহাদেব কুমার পাল। প্রতিযোগিতায় তাসফিয়া তাসনিনের নেতৃত্বে পক্ষ দলের সদস্যরা হল সানজিদা খাতুন ও সামিউল আলম। অন্যদিকে ইসরাত জাহান নাদিয়ার নেতৃত্বে বিপক্ষ দলের সদস্যরা হল মহাসিনা আক্তার ও সাদিকা আক্তার। প্রতিযোগিতায় পক্ষ দল জয়ী হয়। সেরা বিতার্কিক নির্বাচিত হয় সানজিদা খাতুন। শেষে সকলের হাতে উপহার হিসেবে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। বিচারকমন্ডলী ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী শিক্ষক গোলাম কবির ও বাকের আলী। 

বক্তারা বলেন, যুক্তির মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠা করার অন্যতম সুন্দর মাধ্যম হলো বিতর্ক। একজন বিতার্কিক কথা বলেন যুক্তিসঙ্গতভাবে। সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়েল করাই বিতার্কিকের কাজ। বিতার্কিক কখনো প্রতিপক্ষকে ব্যক্তিগতভাবে আক্রমণ, অশালীন ভাষা ব্যবহার বা কটুক্তি করতে পারে না। প্রতিপক্ষের প্রশ্নকে বা বক্তব্যকে যুক্তিযুক্তভাবে খন্ডন করেন। বিতার্কিকের থাকে আত্মবিশ্বাস, ভদ্রতা, অঙ্গভঙ্গি ও কণ্ঠস্বর মার্জিত। বিতার্কিক হতে হলে বেশি বেশি বই পড়া, সংবাদপত্র পড়া ও খবর দেখার অভ্যাস গড়ে তুলতে হবে। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news