Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১০ মে ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ভেজাল মসলা তৈরির দায়ে এক প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক A fine of 4 lakh taka was imposed on an institution.

চট্টগ্রাম নগরের মধ্যম চাক্তাই এলাকায় বাজার তদারকি অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

এরমধ্যে ভেজাল মসলা তৈরির দায়ে একটি প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

রোববার (১০ মে) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। 

জানা গেছে, জিরা মসলার সঙ্গে কেরাওয়ে সিডস মিশিয়ে বাজারজাত, অপরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন ধরনের মসলা প্যাকেটজাত, পোকাযুক্ত নষ্ট মসলা বিক্রি এবং পোস্তগুঁড়ার সঙ্গে ভেজাল দ্রব্য মিশিয়ে বাজারজাত করার দায়ে মেসার্স নবীন ট্রেডার্সকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া শিল্পে ব্যবহৃত রং খাদ্যপণ্য হিসেবে বিক্রি এবং খাদ্যদ্রব্যে ক্ষতিকর নিষিদ্ধ কেমিক্যাল ‘হাইড্রোজ’ খাবার হিসেবে বিক্রির দায়ে মেসার্স গোপাল দাসকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অন্যদিকে মেয়াদোত্তীর্ণ ঘি বিক্রির দায়ে মেসার্স শাহ আমানত স্টোরকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, জনস্বার্থে বাজার তদারকি কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে। খাদ্যে ভেজাল, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি কিংবা ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news