
রোববার (১০ মে) বিকেল ৪টায় নদীর বিভিন্ন পয়েন্ট জুড়ে আয়োজিত এ খেলায় বিভিন্ন এলাকার প্রতিযোগীরা অংশ নেন।
ঐতিহ্যবাহী এই সাম্পান খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরোয়ার জামাল নিজাম। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ সাম্পান খেলাকে কেন্দ্র করে নদীর দুই তীরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। খেলায় অংশগ্রহণকারী দলগুলো নান্দনিকভাবে সাজানো সাম্পান নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়।
উদ্বোধনী বক্তব্যে সরোয়ার জামাল নিজাম বলেন, কর্ণফুলি নদী ও সাম্পান খেলা চট্টগ্রামের ঐতিহ্যের অংশ। এ ধরনের আয়োজন আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এ নদীকে রক্ষায় জনসচেতনতা তৈরিতেও সহায়তা করবে।
সাম্পান খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেন এবং কর্ণফুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম।