Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১০ মে ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক Death of a child

কিশোরগঞ্জের তাড়াইলে লিচুর বিচি গলায় আটকে ঋত্বিক সাহা নামের ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) দুপুরের দিকে উপজেলার ভাওয়াল গ্রামে এ ঘটনা ঘটে। 

শিশু ঋত্বিক ভাওয়াল গ্রামের টিপন সাহার ছেলে। সে স্থানীয় পুরুড়া বর্ণমালা কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।

ঋত্বিকের বাবা জানান, বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে লিচু খাচ্ছিল ঋত্বিক। এ সময় অসাবধানতাবশত একটি লিচুর বিচি তার গলায় আটকে যায়। সঙ্গে সঙ্গে সে শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে। বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক ঋত্বিককে মৃত ঘোষণা করেন। 

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা শাহানুর রহমান শুভ ঋত্বিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news