Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১১ মে ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

অল্পের জন্য রক্ষা পেল ২৭৭ যাত্রীবাহী বিমান

অনলাইন ডেস্ক terrible accident

নেপালের ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে তুর্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। ২৭৭ জন যাত্রী ও ১১ জন ক্রু নিয়ে বিমানটি অবতরণের সময় আগুন লেগে যায়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিমানটিতে আগুন লেগে গেলেও কোনো যাত্রী এই ঘটনায় আহত হয়নি। বিমানবন্দরে দ্রুত উদ্ধার তৎপরতায় যাত্রী ও ক্রুরা নিরাপদে বেরিয়ে আসতে পারেন।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ইস্তাম্বুল থেকে আসা বিমানটির ডান পাশের ল্যান্ডিং গিয়ারে স্ফুলিঙ্গ দেখা দেওয়ার পর আগুন লাগে।

সিভিল এভিয়েশন অথরিটি অব নেপালের মুখপাত্র জ্ঞানেন্দ্র ভূল বলেন, বিমানে থাকা সবাই নিরাপদ আছেন। উদ্ধার অভিযান শেষ হয়েছে। এখন দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

ঘটনার পর কাঠমান্ডু বিমানবন্দরের একমাত্র রানওয়ে প্রায় দুই ঘণ্টা বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়।

হিমালয়ঘেরা নেপালের দুর্গম ভৌগোলিক পরিবেশের কারণে দেশটির বিমানবন্দরগুলোকে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রানওয়েগুলোর মধ্যে ধরা হয়। অতীতেও সেখানে একাধিক দুর্ঘটনা ঘটেছে। ২০১৫ সালেও তুর্কিশ এয়ারলাইন্সের একটি বিমান কাঠমান্ডুর রানওয়ে থেকে ছিটকে পড়েছিল। তখনও কোনো প্রাণহানি ঘটেনি।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news