Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১১ মে ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

মৌলভীবাজারে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক 3 children died

মৌলভীবাজারে হামের উপসর্গ নিয়ে তিন শিশু মৃত্যুর হয়েছে। এছাড়া হাম ও রুবেলা আক্রান্ত ১৮ জনের পজেটিভ পাওয়া গেছে এবং ৪২৪ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

মৌলভীবাজার সিভিল সার্জন সূত্রে জানা যায়, জেলায় এ পর্যন্ত  ৪২৪ জনের শরীরে হামের উপসর্গ রয়েছে। তাদের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ল্যাব টেস্টের মাধ্যমে ১৬ জনের হাম ও ২ জনের রুবেলা পজিটিভ এসেছে।

গত ৩ সপ্তাহে শ্রীমঙ্গল, কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলায় হামের উপসর্গ নিয়ে ৩টি শিশু মারা গেছে। মৃতদের মধ্যে একজনের বয়স ১ বছর ৫ মাস এবং বাকি দুজনের বয়স ৯ মাস। মৃত তিনজনের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে, শ্রীমঙ্গল ও কুলাউড়ার যে দুটি বাচ্চা মারা গেছে, তারা সিলেটে বসবাস করেন। স্থায়ী ঠিকানা মৌলভীবাজার হওয়ায় মৌলভীবাজারের হিসেবে এসেছে।

এছাড়া জেলায় ২ লাখ ৪ হাজার ৯২৮ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত ৩ লাখ ৮৭৯ জনকে টিকা দেওয়া হয়েছে।

জেলা ইপিআই সুপারভাইজার মো. আব্দুর রহমান বলেন, সকল উপজেলায় হামের টিকা দেওয়া হয়েছে। সারা জেলায় ৪২৪ জনের নমুনা পরিক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে কতজনের পজেটিভ ও নেগেটিভ। 

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান বলেন, জেলায় হামের টিকা নিশ্চিত করা হয়েছে। ইতি মধ্যে টিকাদান কর্মসূচির ৯৮ শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। টিকা দেওয়ার পর কমপক্ষে একমাস সময় লাগে তা পুরোপুরি কার্যকর হতে। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news