Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১২ মে ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ভিক্ষুকের মরদেহ স্কুলের বারান্দায় পড়েছিল, ব্যাগে মিলল ৭০ হাজার টাকা

অনলাইন ডেস্ক The beggar's body was found lying on the school balcony.

গাজীপুরের শ্রীপুরে আবুল হোসেন (৭০) নামে এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগে ৭০ হাজার ৮৬০ টাকা পাওয়া যায়।

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে ওই ভিক্ষুকের মরদেহ উদ্ধার করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগে পাওয়া জাতীয় পরিচয়পত্রে বাড়ি খুলনার বটিয়াঘাটা উপজেলার হরিণটানা গ্রামে বলে জানা যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই ব্যক্তি ভিক্ষবৃত্তি করতেন। সারাদিন ভিক্ষবৃত্তি শেষে সোমবার রাতে সে শ্রীপুরের নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় রাত্রিযাপন করেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় বাসিন্দারা তাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। এর কিছুসময় পর সকাল ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় নিহতের ব্যাগ তল্লাশি করে নগদ ৭০ হাজার ৮৬০ টাকা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ভিক্ষাবৃত্তির মাধ্যমে সঞ্চিত টাকাগুলো তিনি সবসময় নিজের কাছেই রাখতেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আহমেদ বলেন, মৃত ব্যক্তির গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই। তার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রটি মৃত ভিক্ষুকের কিনা তা যাচাই ও নিহতের স্বজনদেরও খোঁজ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রকৃত স্বজন পাওয়া গেলে যথাযথ আইনি প্রক্রিয়ায় ৭০ হাজার ৮৬০ টাকা ও মরদেহ হস্তান্তর করা হবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news