Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১২ মে ২০২৬
০৬:৪৭ অপরাহ্ন

মুক্তিদাতা হাই স্কুল স্থানান্তর ঠেকাতে এলাকাবাসীর উদ্যোগ অব্যাহত

জেসিকা শেখ জেলা প্রতিনিধি: Muktidata High School Transfer

মুক্তিদাতা হাই স্কুল স্থানান্তরের পরিকল্পনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে বাগানপাড়া এলাকায়। স্থানীয়দের দাবি, কোনোভাবেই এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানকে অন্যত্র সরিয়ে নিতে দেওয়া হবে না। স্কুলটির সঙ্গে জড়িয়ে আছে এলাকার মানুষের দীর্ঘদিনের ইতিহাস, আবেগ ও স্মৃতি।

এলাকাবাসীরা জানান, তাঁদের পূর্বপুরুষদের শ্রম, ত্যাগ ও ভালোবাসায় গড়ে ওঠা এই স্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং পুরো এলাকার পরিচয়ের অংশ। তাই তারা চান, স্কুলটির স্মৃতি ও ঐতিহ্য বর্তমান স্থানেই অক্ষুণ্ণ থাকুক।

স্থানীয়দের ভাষ্য, স্কুল স্থানান্তর ঠেকাতে তারা ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও তারা গেছেন। এমনকি ভূমিমন্ত্রীর কাছেও এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে, যেন এই প্রতিষ্ঠানকে বর্তমান স্থান থেকে সরিয়ে নেওয়া না হয়।

অভিভাবকরা বলেন, স্কুলটি অন্যত্র সরিয়ে নেওয়া হলে কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যা তৈরি হবে এবং অনেক পরিবার সন্তানদের নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে হিমশিম খাবে। বিশেষ করে স্বল্প আয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে।

এলাকাবাসী আরও জানান, জনগণের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তারা তা মেনে নেবেন না। তাদের একটাই দাবি— “মুক্তিদাতা হাই স্কুল” বর্তমান স্থানেই রেখে এলাকার শিক্ষার পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ করতে হবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news