Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১২ মে ২০২৬
০৮:৫৯ অপরাহ্ন

প্রাইম ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

অনলাইন ডেস্ক Prime Bank PLC Jobs

প্রাইম ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির ক্যাশ ম্যানেজমেন্ট, কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগ ইমপ্লিমেন্টেশন ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১১ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাইম ব্যাংক পিএলসি

পদের নাম: ইমপ্লিমেন্টেশন ম্যানেজার

বিভাগ: ক্যাশ ম্যানেজমেন্ট, কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/ফিন্যান্স/ব্যাংকিং/মার্কেটিং, অর্থনীতি বা অন্য কোনো সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: ক্যাশ ম্যানেজমেন্ট প্রোডাক্ট (যেমন, স্থানীয়/বৈদেশিক মুদ্রায় সংগ্রহ, পেমেন্ট, সুইপিং, এসক্রো, ই-ব্যাংকিং) সম্পর্কে ভালো জ্ঞান।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর  

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২০ মে ২০২৬

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news