Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ১৩ মে ২০২৬ | ১১:৫৫ পূর্বাহ্ন

ইয়াবাসহ সিএনজি চালক আটক

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৩ মে ২০২৬

কক্সবাজারের টেকনাফে ইয়াবা পাচারকালে মো. সাইদ আলম (১৯) নামে এক সিএনজি চালককে আটক করেছে বিজিবি। সাইদ টেকনাফ পুরাতন পল্লান পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে।

মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে আসলে কর্তব্যরত বিজিবি তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। তল্লাশিকালে সিএনজির ব্যাটারির নিচের অংশে অভিনব কায়দায় লুকানো কালো কসটেপ দ্বারা প্যাঁচানো ৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয় এবং সিএনজির চালক সাইদকে আটক করা হয়। পাশাপাশি মাদক পাচারের কাজে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়।

উদ্ধার ইয়াবা, সিএনজি ও আটক আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


কক্সবাজারের টেকনাফে ইয়াবা পাচারকালে মো. সাইদ আলম (১৯) নামে এক সিএনজি চালককে আটক করেছে বিজিবি।