কক্সবাজারসহ দেশব্যাপী আপোষহীন আভিযানিক কার্যক্রম পরিচালনা করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরই ধারাবাহিকতায়, র্যাব-১৫ এর একটি দল টেকনাফ সদরের সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের চান্দলি পাড়া থেকে মাদক মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
গতকাল গ্রেপ্তার মোঃ ফরহাদ প্রকাশ ফয়সাল (৩০) ওই এলাকার বেলা মাছনের পুত্র। সে দীর্ঘ সাত বছর ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে সুকৌশলে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।
উল্লেখ্য, ধৃত আসামির বিরুদ্ধে রামু থানায় ২০১৭ সালের একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। উক্ত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই সে নিজ এলাকা ছেড়ে আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।