Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৩ ডিসেম্বর ২০২৩
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

মেয়ে নিসাকে কটাক্ষ, কীভাবে সহ্য করেন অজয়

অনলাইন ডেস্ক Daughter Nisa is sarcastic

সম্প্রতি একটি অনুষ্ঠানে বন্ধু রোহিত শেঠিকে সঙ্গে নিয়ে আসেন অজয় দেবগন। এই মুহূর্তে খুব যে কাজ করছেন তেমন নয়। বেছে বেছে কাজ করেন। পরিচালক রোহিতের প্রায় সব ছবিতেই তিনি রয়েছেন। তবে দেবগণ পরিবার অজয় ও কাজল ছাড়াও আর একজন তারকা রয়েছেন যার সমাজমাধ্যমে পরিচিতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। 

যদিও বলিউডে এখনও তার অভিষেক হয়নি। তিনি অজয় ও কাজলের কন্যা নিসা দেবগণ। পার্টি করতে বড্ড ভালোবাসেন নিসা। বিভিন্ন সময় পার্টি থেকে টলমল পায়ে বেরোতে দেখা গেছে তাকে। কখনও আবার পোশাকের কারণে বিতর্কে জড়িয়েছেন এই তারকা-কন্যা। পরিচিতি যেমন হয়েছে, তেমনই এই পরিচিতির কারণে বিড়ম্বনাও পোহাতে হয় নিসাকে। বাবা হয়ে কেমন অনুভূতি? মেয়েকে নিয়ে সমালোচনার জবাব দিলেন অজয়।

অভিনেতা নিজে লাজুক প্রকৃতির, বলিউডের ফিল্মি পার্টি খানিকটা এড়িয়ে চলেন। তবে মেয়ে একেবারে আলাদা। মেয়ে সারাক্ষণ আমোদ-প্রমোদে ব্যস্ত। সেই কারণে সমাজমাধ্যমে একাধিক বার ট্রোলডও হতে হয়েছে। তা যে একেবারেই স্বস্তি দেয় না অজয়কে জানালেন অভিনেতা। অজয় জানান, এই ভাবে নিসার ট্রোলড হওয়া পরিবারের জন্য স্বস্তিদায়ক নয়। অভিনেতা বলেছেন, ও নিজেও এটা পছন্দ করে না আর আমিও করি না। কিন্তু এগুলোকে বদলে ফেলতে পারব না। তাই এগুলোকে সঙ্গে নিয়েই চলতে হবে। এটা কোনও ব্যাপার না। কিছু লোক আপনার সম্পর্কে বাজে কথা বলে তার মানে এই নয় যে গোটা দুনিয়া আপনার নিয়ে এমন ধারণা পোষণ করবে। কেউ ট্রোলড না হলে আসলে সমাজমাধ্যমে কদর মেলে না। আপনি যদি ভাল কিছু লেখেন তবে কেউ পড়তে আগ্রহী হবে না। 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news