Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৪ ফেব্রুয়ারি ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

জাল টাকায় বই কেনার চেষ্টা, প্রতারক যুবক আটক

অনলাইন ডেস্ক: Fraudulent youth arrested

গাইবান্ধায় জাল টাকা ব্যবহার করে বইসহ শিক্ষা সামগ্রী কেনার চেষ্টাকালে সাদ্দাম হোসেন (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদ রানা। মঙ্গলবার দুপুরে শহরের নিউমার্কেটের একটি লাইব্রেরিতে জাল টাকা ব্যবহার করে বই কেনার চেষ্টা করলে ব্যবসায়ীরা ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।

আটককৃত সাদ্দামেরর বাড়ি টাঙ্গাইলে। 

ওসি মাসুদ রানা জানান, আটক যুবককে থানা হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নিউ মার্কেটের আধুনিক লাইব্রেরীর সত্বাধিকারী আবু রায়হান বলেন, সম্প্রতি এখানকার বেশ কয়েকজন বই ব্যবসায়ী জাল টাকা প্রতারক চক্রের হাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বই নেওয়ার সময় এই যুবকের সাথে আরও এক যুবক ছিল। 



© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news