Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৭ মে ২০২৬
০৬:০৭ অপরাহ্ন

পবিত্র ঈদ-উল-আযহা উদযাপনে কক্সবাজার জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

* আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : Cox's Bazar District Administration holds preparatory meeting to celebrate Eid-ul-Azha

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উদযাপন উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের প্রস্তুতি সভা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।  

রোববার ১৭ মে সকালে জেলা প্রশাসক আ. মান্নানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার প্রতিনিধি, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা শ্রমিক দল সভাপতি রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন প্রতিনিধি, আলেম ও সুশীল সমাজ প্রতিনিধি এবং জেলা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ঈদুল আজহা যথাযথ মর্যাদায় উদযাপনে গুরুত্বারোপ করা হয়। উৎসবমুখর পরিবেশে উদযাপন করার আশাবাদ ব্যক্ত করা হয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news