Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৭ মে ২০২৬
০৭:২১ অপরাহ্ন

ঈদুল আজহায় স্মার্টফোনে ৫ হাজার টাকা পর্যন্ত ছাড়

অনলাইন ডেস্ক Up to 5,000 taka discount on smartphones on Eid-ul-Azha

ঈদুল আজহা সামনে রেখে দেশের স্মার্টফোন বাজারে শুরু হয়েছে নানা অফার ও ক্যাম্পেইন। মূল্যছাড়, কার্ডবিহীন কিস্তি, রিপ্লেসমেন্ট সুবিধা, উপহার ও লাকি ড্র সব মিলিয়ে ক্রেতাদের আকৃষ্ট করতে মাঠে নেমেছে শাওমি, অপো ও ভিভো।

প্রতিবছরের মতো এবারও ঈদ উপলক্ষে বিশেষ ক্যাম্পেইন ঘোষণা করেছে স্মার্টফোন ব্র্যান্ডগুলো। বাজার সংশ্লিষ্টরা বলছেন, উৎসবের সময়টিকে কেন্দ্র করে সাধারণত স্মার্টফোন বিক্রি বাড়ে। সেই সুযোগ কাজে লাগাতেই বিভিন্ন সুবিধা ও ছাড় নিয়ে এসেছে প্রতিষ্ঠানগুলো।


শাওমির ‘ঈদ উইথ শাওমি’

বাংলাদেশে ‘ঈদ উইথ শাওমি’ নামে ক্যাম্পেইন শুরু করেছে শাওমি। ২ মে শুরু হওয়া এই অফার চলবে ঈদুল আজহার দিন পর্যন্ত। ক্যাম্পেইনের আওতায় রেডমি নোট ১৫ প্রো+ স্মার্টফোনে থাকছে ৫ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় অথবা ব্যাংক কার্ডে ১২ মাস পর্যন্ত শূন্য শতাংশ সুদে ইএমআই সুবিধা।

এ ছাড়া ‘হালাল ফ্লেক্স’ নামে কার্ডবিহীন কিস্তি সুবিধার মাধ্যমে ৩ হাজার টাকা ডাউন পেমেন্টে রেডমি নোট ১৫ ফাইভজি কেনার সুযোগ থাকছে। সঙ্গে উপহার হিসেবে দেওয়া হবে রেডমি ওয়াচ ৫ অ্যাক্টিভ।

শাওমি জানিয়েছে, তাদের অন্যান্য স্মার্টফোনেও ২০ শতাংশ ডাউন পেমেন্টে কার্ডবিহীন কিস্তির সুবিধা মিলবে। পাশাপাশি ট্রাভেল ব্যাগ, টি-শার্টসহ বিভিন্ন উপহার থাকছে। ট্যাবলেট কেনার ক্ষেত্রেও মিলবে উপহার।


অপোর ৯০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা

ঈদ উপলক্ষে ‘ঈদ হ্যাপিনেস অফার’ নামে ক্যাম্পেইন শুরু করেছে অপো। ৩ মে শুরু হওয়া এ অফার চলবে ঈদের দিন রাত পর্যন্ত। এই অফারে অপো এ৬এক্স, অপো এ৬কে, অপো রেনো১৫ ফাইভজি সিরিজ, অপো এ৬ ও অপো এ৬এস প্রো মডেলে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া হচ্ছে।

এ ছাড়া বিভিন্ন মডেলের সঙ্গে ও’প্যাড ডিভাইস, ওয়্যারলেস ইয়ারবাড, ব্যাকপ্যাক, টি-শার্ট ও ক্যাপের মতো উপহারও থাকছে। কিছু মডেলে ২০ শতাংশ ডাউন পেমেন্ট সুবিধাও দিচ্ছে প্রতিষ্ঠানটি।


ভিভোতে লাকি ড্র ও পুরস্কার

ঈদ উপলক্ষে ২৩ দিনব্যাপী ‘ঈদের সেরা ডিল, ভিভো-তে ফুল ফিল!’ ক্যাম্পেইন চালাচ্ছে অপো। ৬ মে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ২৮ মে পর্যন্ত। ভিভো জানিয়েছে, ইতিমধ্যে প্রথম ধাপে ২ হাজার ৫০০-এর বেশি বিজয়ী নির্বাচন করা হয়েছে।

ক্যাম্পেইনে গ্র্যান্ড প্রাইজ হিসেবে রাখা হয়েছে পোর্টেবল পাওয়ার স্টেশন। এ ছাড়া ডিপ ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, স্মার্টওয়াচ, পাওয়ার ব্যাংক ও দুই বছরের ওয়ারেন্টি সুবিধাও থাকছে।

ওয়াই২১ডি, ওয়াই৩১ডি, ভি৭০ এফই, ভি৭০ ও এক্স৩০০ প্রো মডেলের ক্রেতারা লাকি ড্র-তে অংশ নিতে পারবেন। ওয়াই৩১ডি কিনলে নিশ্চিত উপহার হিসেবে স্মার্টওয়াচও দেওয়া হচ্ছে।

একই সঙ্গে গ্রামীণফোনের সঙ্গে যৌথ অফারে কিছু মডেলের সঙ্গে ফ্রি ইন্টারনেট ও বিশেষ ডেটা প্যাক সুবিধাও দিচ্ছে ভিভো।


টেকনোর মেগা গিফট ক্যাম্পেইন

ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ‘মেগা গিফট গিভঅ্যাওয়ে’ আয়োজন করেছে টেকনো। ১ মে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ঈদ পর্যন্ত।

ক্যাম্পেইনের আওতায় টেকনোর ক্যামন সিরিজ ও পোভা সিরিজের নির্দিষ্ট স্মার্টফোন কিনে গ্রাহকেরা ইলেকট্রিক বাইক, ল্যাপটপ, এআইওটি ডিভাইস এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জেতার সুযোগ পাচ্ছেন।

রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাগশিপ স্টোরে সম্প্রতি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সেখানে ক্যামন ৫০ আলট্রা কিনে ঢাকার বাসাবোর মো. জামাল উদ্দিন একটি ইলেকট্রিক বাইক জেতেন। জয়পুরহাটের নাসিম পান একটি ল্যাপটপ।

এ ছাড়া পোভা কার্ভ ২ ও ক্যামন ৫০ আলট্রা কিনে আরও অনেক ক্রেতা টেকনো বাডস, ব্যাকপ্যাক ও অন্যান্য এআইওটি ডিভাইস পেয়েছেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্ধারিত মডেলের স্মার্টফোন কিনে ক্রেতারা টিডব্লিউএস ইয়ারবাড, স্মার্টওয়াচসহ আরও বিভিন্ন উপহার পাওয়ার সুযোগ পাবেন।

বাজার বিশ্লেষকেরা বলছেন, ঈদ সামনে রেখে স্মার্টফোন কোম্পানিগুলোর এ ধরনের অফার ক্রেতাদের নতুন ডিভাইস কেনায় উৎসাহিত করে। বিশেষ করে কিস্তি সুবিধা, ক্যাশব্যাক ও অতিরিক্ত উপহার মধ্যবিত্ত ক্রেতাদের জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ করে তোলে।


এসআইএল/বিবিএন

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news