Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৭ মে ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

৬৪ সরকারি টেকনিক্যাল স্কুল-কলেজের অকেজো মালামাল দ্রুত অপসারণের নির্দেশ

অনলাইন ডেস্ক Instructions to remove useless goods quickly

দেশের ৬৪টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে স্তূপ করা, অকেজো মালামাল ও জরাজীর্ণ অবকাঠামো দ্রুত অপসারণের নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। একইসঙ্গে যথাযথ বিধিবিধান অনুসরণ করে এসব মালামাল সরানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দ্রুত অধিদপ্তরে পাঠানোর জন্য বলা হয়েছে।

রোববার (১৭ মে) অতীব জরুরি এবং সর্বোচ্চ অগ্রাধিকারযোগ্য বলে ৬৪টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রতিষ্ঠানগুলোর অনেকগুলোতে বর্তমানে জরাজীর্ণ ভবন, অকেজো ও মেরামত অযোগ্য আসবাবপত্র, গারবেজ এবং বিভিন্ন অকেজো যন্ত্রপাতি স্তূপ করা অবস্থায় রয়েছে। এসব অকেজো মালামাল ও জরাজীর্ণ অবকাঠামো প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ ক্ষুণ্ণ করার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের জন্য অনিরাপদ পরিবেশ তৈরি করছে। অব্যবহৃত আসবাবপত্রের কারণে শ্রেণিকক্ষে চলাফেরার বিঘ্ন ও জায়গার সংকট সৃষ্টি হচ্ছে এবং জরাজীর্ণ কাঠামোগুলো দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি করছে, যা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা ও সৌন্দর্যের পরিপন্থি।

নির্দেশনায় আরও বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২০২২ সালের ১৬ অক্টোবর জারি করা ১৮৭ নং স্মারকের পরিপত্র অনুযায়ী গঠিত স্থানীয় ‘কনডেমনেশন কমিটি’র মাধ্যমে যথাযথ বিধি অনুসরণ করে এই মালামাল ও অবকাঠামো অপসারণ করতে হবে। এই পরিপত্র অনুযায়ী, জেলা প্রশাসককে সভাপতি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা আঞ্চলিক উপ-পরিচালককে সদস্য-সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি নিলামের প্রস্তাব ও প্রাক্কলিত বিক্রয়মূল্য যাচাই-বাছাই করে তা বিক্রির সুপারিশ করবে।

নিলাম প্রক্রিয়ার শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে, ভবন বা মালামালের প্রাক্কলিত বিক্রয়মূল্য এক লাখ টাকার কম হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। তবে মূল্য এক লাখ টাকার বেশি হলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও তা প্রকাশ করা বাধ্যতামূলক।

আর নিলামে পাওয়া এক লাখ টাকার বেশি হলে, তা চূড়ান্ত অনুমোদনের জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠাতে হবে এবং তার অনুমোদন সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান মালামাল বা যানবাহন বিক্রি করতে পারবেন।


এসআইএল/বিবিএন

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news