Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৭ মে ২০২৬
০৯:০৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে অ্যাডভোকেট মাইনুল ইসলামের দাফন সম্পন্ন

শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ Mainul Islam

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের সোনারপাড়া নিবাসী ও চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব এর ভাই অ্যাডভোকেট মাইনুল ইসলাম  (৬৫)  শনিবার বেলা ১১টায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন গুন গ্রাহী রেখে গেছেন। রবিবার সকাল দশ টায় চৌডালা বাগমারা মরহুম জোহুর আহমেদ  মিয়া কবরস্থানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসিব হোসেন, গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন রোজা, খুরশেদ আলম বাচ্চু, নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  আব্দুল কাদের, রহনপুর পৌর সভার সাবেক মেয়র মতিউর রহমান খান, উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত আহ্বায়ক ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মোয়াজ্জেম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর বিএনপির নেতা আশরাফুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ । জানাযা শেষে ওই স্থানে তাদের  পারিবারিক গোরস্থানে দাফন করা হয় ।  



© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news