Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৮ মে ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আর্থিক ব্যবস্থাপনা ও অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভুমিকা শীর্ষক সেমিনার

নিজেস্ব প্রতিবেদক :- Seminar on the Role of the Central Bank in Financial Management and Economic Development

আজ ১৮ মে ২০২৬, সোমবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে আর্থিক ব্যবস্থাপনা ও অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে| উক্ত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী-এর নির্বাহী পরিচালক (গ্রড- ১) মো. আমজাদ হোসেন খান|

সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা| সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের কোঅর্ডিনেটর প্রফেসর ড. মো. ইলিয়াছ হোসেন|

সেমিনারের শুরুতে ¯^াগত বক্তব্য প্রদান করেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আতাউল গনি ওসমানী| তারপর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা| তিনি বলেন, সেমিনারটি অত্যন্ত সময়োপযোগী এবং বাংলাদেশ ব্যাংকের ভুমিকা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা জানার একটি সূবর্ন সুযোগ| তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে আর্থিক ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ|

সেমিনারের কীনোট স্পিকার জনাব মো. আমজাদ হোসেন খান তার আলোচনায় বাংলাদেশের মানিটরি পলিসিতে বাংলাদেশ ব্যাংকের ভূমিকাসহ অন্যান্য প্রধান কাজ গুলো ব্যাখ্যা করেন| তিনি বানিজ্যিক ব্যাংকের কার্যক্রম ও সিডিউলড এবং ননসিডিউলড ব্যাংকের মধ্যে পার্থক্য বর্ণনা করার সময় উল্লেখ করেন, ননসিডিউলড ব্যাংক গুলো সরকারের বিশেষ প্রয়োজনে বিভিন্ন সময়ে স্পেশাল অ্যাক্টের মাধ্যমে স্থাপিত-যেমন প্রবাসী কল্যাণ ব্যাংক| তিনি বলেন, বাংলাদেশে এনজিওগুলো আসার পর গ্রামীণ জনপদে নারীর ক্ষমতায়নে উন্নতি হয়েছে, যদিও প্রতিষ্ঠান গুলোর কিছু কাজ সমালোচিত তারপরেও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যথেষ্ট ভূমিকা রয়েছে|

এরপর তিনি বাংলাদেশ ব্যাংকের স্পেশাল ফাংশন যেমন কারেন্সি ইস্যু নিয়ে কথা বলেন| তিনি উল্লেখ করেন টাকা ছাপাতে গেলে প্রথমত ভাবতে হয় ইনফ্লেশন নিয়ে, জিডিপি খেয়াল রাখতে হয়, লোকাল কারেন্সি ভ্যালু দেখতে হয়| তিনি বিশেষভাবে বলেন, জালনোট, টাকা ছাপানো ও ম্যানেজমেন্টের খরচ কমাতে বাংলাদেশ শীঘ্রই ক্যাশলেস এ যাবে| এজন্য বাংলাদেশ প্লাস্টিক মানি বা ক্যাশলেসে যাবে যেখানে সব লেনদেনে কিউআর কোডের মাধ্যমে কারেন্সি লেনদেন হবে|

তিনি তার বক্তব্যে ফরেন রিজার্ভ বৃদ্ধিতে রেমিট্যান্স যোদ্ধাদের ও  ফ্রিল্যান্সারদের ভূমিকা তুলে ধরেন|  এছাড়াও তিনি গ্রিন ফাইন্যান্স এবং রিনিউএবল এনার্জি এর গুরত্ব তুলে ধরেন|

শেষে অর্থনীতি বিভাগের কোঅর্ডিনেটর প্রফেসর ড. মো. ইলিয়াছ হোসেনের সমাপনী বক্তব্যের মধ্যে সেমিনারের সমাপ্তি ঘটে|




এসআইএল/বিবিএন

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news