Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৮ মে ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কক্সবাজারে ৫৪ কোটি ২৫ লাখ টাকার জব্দকৃত মাদক ধ্বংস

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : Seized drugs worth Tk 542.5 million destroyed

কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর মাদক ধ্বংস কমিটি কর্তৃক বিভিন্ন মাদক মামলায় জব্দকৃত মাদক ধ্বংস করা হয়।

গতকাল জব্দ পরবর্তী ধ্বংস করা এসব মাদকের মধ্যে ১৮,০৬,০৩৫ (আঠার লক্ষ ছয় হাজার পঁয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ৩২৪ লিটার ৭৫০ মি.লি. দেশীয় চোলাই মদ এবং ৩০ কেজি ২১৫ গ্রাম গাঁজা ধ্বংস করা হয়। যার আনুমানিক সিজার মূল্য- ৫৪,২৫,১২,২২৫, (চুয়ান্ন কোটি পঁচিশ লক্ষ বার হাজার দুইশত পঁচিশ) টাকা মাত্র। 

ধ্বংস কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ এবং বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হোসেন এর উপস্থিতিতে বিভিন্ন প্রকারের এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news