Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৮ মে ২০২৬
০৭:৩০ অপরাহ্ন

টিসিবির পণ্য নিতে নারীদের মাঝে উত্তেজনা

জেসিকা শেখ, বিশেষ প্রতিনিধি: Tension between women

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তির মধ্যে স্বল্পমূল্যে টিসিবির পণ্য কিনতে রাজশাহীতে নারীদের দীর্ঘ লাইনের দেখা গেছে। সোমবার সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ডে টিসিবির ট্রাকসেলের সামনে শত শত নারী ভিড় জমায়েত করেন। এতে পণ্য বিতরণে হিমশিম খেতে হয় সংশ্লিষ্ট ডিলার ও কর্মীদের।

চাল, ডাল, তেল ও চিনি কিনতে আসা অনেক নারী অভিযোগ করেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও ধীরগতির কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। প্রচণ্ড গরম ও ভিড়ের কারণে কয়েকটি স্থানে ঠেলাঠেলির ঘটনাও ঘটে।

টিসিবির পণ্য বিক্রির দায়িত্বে থাকা ব্যক্তিরা জানান, ক্রেতার চাপ স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি হওয়ায় পণ্য বিতরণে বেগ পেতে হচ্ছে। তবে সুশৃঙ্খলভাবে সবাইকে পণ্য দেওয়ার চেষ্টা চলছে।

এদিকে নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবির এই কার্যক্রম কিছুটা স্বস্তি এনে দিলেও অতিরিক্ত ভিড় ও সীমিত পণ্যের কারণে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news