Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৮ মে ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নিয়ামতপুরে অসহায় ও অতিদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: Inauguration of rice distribution program

নওগাঁর নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষ্যে দুঃস্হ, অসহায়, দুর্যোগ আক্রান্ত ও অতিদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার  (১৮ মে) সকালে উপজেলা সদর ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবারে ঈদুল আজহা উপলক্ষ্যে উপজেলায় ৩৯ হাজার ৮৬৩ জনের মাঝে ৩৯৮ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।

উপজেলা সদর ইউনিয়ন পরিষদে দুদিনে ৪ হাজার ৩৫৬ টি পরিবার ভিজিএফ কর্মসূচির  ১০ কেজি করে চাল পাবেন বলে জানান প্রশাসনিক কর্মকর্তা রাজু আহম্মেদ।

চাল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম রতনসহ বিভিন্ন ওয়ার্ড সদস্যরা


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news