Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৮ মে ২০২৬
০৭:৫৯ অপরাহ্ন

স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন-পার্বতীপুর শাখায় সভাপতি কামরুজ্জামান-সম্পাদক বাবু হোসেন নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক : Editor Babu Hossain elected

১৭মে বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের দ্বী-বার্ষিক পার্বতীপুর শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। এতে সর্বসম্মতি ক্রমে  মোঃ কামরুজ্জামান (পাঁচবিবি সেটেশন মাস্টার) কে সভাপতি ও মোঃ বাবু হোসেন ( ডোমার স্টেশন মাস্টার) কে সাধারণ সম্পাদক হিসেবে দুই বছরেরে জন্য নির্বাচিত ঘোষনা করা হয়েছে। 

১৭ এপ্রিল রবিবার পার্বতীপুর স্টেশন চত্বরে অনুষ্ঠিত সংগঠনটির দ্বী-বার্ষিক শাখা সম্মেলনে সভাপতিত্ব করেন পার্বতীপুর স্টেশন মাস্টার (গ্রেড-১)  মোঃ রেজাউল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সাদাত, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকশী বিভাগের সভাপতি মোঃ মির্জা কামরুল হক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাকশী বিভাগের সাধারণ সম্পাদক মোঃ মঈন উদ্দিন আজাদ। এছাড়া সংগঠনের অন্যান্য সকল নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।

প্রধান বক্তা আজাদ বলেন,নির্বাচিতদেী বলিষ্ঠ নেতৃত্বে এই সংগঠন আরও শক্তিশালী হবে এবং রেলওয়ে কর্মচারীদের অধিকার আদায়ে আপনি অগ্রণী ভূমিকা পালন করবে। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news