Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৯ মে ২০২৬
১২:৩৮ অপরাহ্ন

গাইবান্ধায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত দুই

অনলাইন ডেস্ক

গাইবান্ধায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।

মঙ্গলবার (১৯ মে) বেলা পৌঁনে ১১টার দিকে সদর উপজেলার গাইবান্ধা-দাড়িয়াপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বারুইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

ওসি বলেন, গাইবান্ধা দারিয়াপুর আঞ্চলিক সড়কে মুরগি পরিবহনের কাজে ব্যবহৃত একটির পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক ও এক যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। এতে অটোর আরও ৪/৫ যাত্রী আহত হয়েছেন। পুলিশ কাজ করছে।




এসআইএল/বিবিএন

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news