Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৯ মে ২০২৬
১২:৪১ অপরাহ্ন

বিদ্যুতের তারের পাতা ফাঁদে প্রাণ গেল গৃহবধূর

অনলাইন ডেস্ক Housewife dies after getting entangled in electric wire

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফসল রক্ষায় বসানো বিদ্যুতের তারের পাতা ফাঁদে পড়ে রুবি আক্তার (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে ইউনিয়নের দক্ষিণ হায়দারনাশী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যহাতির আক্রমণ থেকে ফসল রক্ষায় ফাঁসিয়াখালী ইউনিয়নের কিছু কৃষক গোপনে বৈদ্যুতিক তারের ফাঁদ ব্যবহার করে থাকেন। মঙ্গলবার সকালে দক্ষিণ হায়দারনাশী এলাকার একটি কৃষিজমির পাশে গেলে বিদ্যুতায়িত হয়ে মারা যান রুবি আক্তার।

নিহত রুবি আক্তার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড দক্ষিণ হায়দারনাশী গ্রামের আব্দুর শুক্কুরের স্ত্রী।

ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হেলাল উদ্দিন ঢাকা মেইলকে জানান, গিয়াস উদ্দিন চৌধুরীর আমবাগান সংলগ্ন কৃষিজমিতে তিন কৃষক ধান চাষ করেন। ধারণা করা হচ্ছে, বন্য হাতি থেকে ফসল রক্ষায় তারা বৈদ্যুতিক তারের বেড়া স্থাপন করেছিলেন। ঐতারেই রুবি আক্তার বিদ্যুতায়িত হন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান কামাল ঢাকা মেইলকে বলেন, ফাঁসিয়াখালী ইউনিয়নের হায়দারনাশী এলাকায় বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news