-(3).jpeg.jpg)
রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির ১২তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়। সভায় রাসিক প্রশাসক নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের যথাযথভাবে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
সভায় ১১ম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পাঠ ও দৃঢ়ীকরণ, জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থাপনা স্থায়ী কমিটির বিভিন্ন সভার প্রস্তাবাবলী পাঠ ও অনুমোদন করা হয়। এছাড়া সভায় ট্রেড লাইসেন্স বকেয়াসহ হাল সনের সারচার্জ মওকুফ, রাসিকের আওতাধীন বিভিন্ন মার্কেটের বকেয়া/হাল দোকান ভাড়ার সারচার্জ মওকুফ, যান্ত্রিক সার্কেলে এ্যাসফল্ট প্ল্যান্ট কনজুমার সার্ভিস সেন্টার, রেডি মিক্স কংক্রিট প্ল্যান্ট স্থাপনা ও পরিকল্পনা, এ্যাডল্টিসাইড কীটনাশক, নতুন ফগার মেশিন, ব্লিচিং পাউডার, বর্জ্য অপসারণে পরিবেশবান্ধব ব্যাগ, ড্রেনের কাঁদামাটি উত্তোলন, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা মোতাবেক সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত সকল রেস্টুরেন্ট, আবাসিক হোটেল ও ক্যাফেগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদাভাবে র্যাম্প নির্মাণ ও টয়লেট স্থাপন, পবিত্র ঈদুল আযহা ২০২৬ উদ্যাপনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, রাসিকের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর যথাক্রমে ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ তৌহিদুর রহমান, রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক মোঃ হাবিবুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ, সড়ক ও জনপথের তত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ, আরএমপির উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, নেসকোর তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম চৌধুরী, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সোহেল সরকার, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফ্যান্সিস আশিষ ডিকস্তা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার উপপরিচালক মোহা: আব্দুর রশিদ, স্থানীয় সরকার, প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায় প্রকৌশলী মোস্তাক আহমেদ, প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ-পরিচালকের প্রতিনিধি সহকারী পরিচালক নুর আখতার জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন।
সভায় রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।