Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৯ মে ২০২৬
০৬:০৬ অপরাহ্ন

নারী ও কন্যার প্রতি সহিংসতার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ

ছোটন সরদার Protest against violence against women and girls

নারী ও কন্যার প্রতি  যৌন সহিংসতা, নিপীড়ন ও নিরাপত্তাহীনতার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  ১৯ মে বিকেল পাঁচটায় নগরের সাহেববাজার জিরোপয়েন্টে বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। ধর্ষণ, যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা ও নারীর প্রতি বৈষম্যের মতো ঘটনা সমাজকে গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এসব ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।

বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলা সভাপতি কল্পনা রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, মোবাররা সিদ্দিকা, রেহানা আলী, আলিমা খাতুন লিমা, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, জুলফিকার হায়দার, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান ও অ্যাডভোকেট দিল সেতারা চুনি।

বক্তারা আরও বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়, আইনের কার্যকর প্রয়োগও জরুরি। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারী অধিকারকর্মী, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা নারী নির্যাতন বন্ধ ও নিরাপদ সমাজ গঠনের দাবি জানান।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news