Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৯ মে ২০২৬
০৬:৩৯ অপরাহ্ন

ঝালকাঠিতে চলন্ত অটোর চাকা বিস্ফোরণে চালকের মৃত্যু

অনলাইন ডেস্ক Driver dies after auto tire explodes in Jhalakathi

ঝালকাঠি সদর উপজেলায় চলন্ত অটোরিকশার চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক মনতোস গাইন (৪৭) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার স্বল্পসেনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনতোস গাইন সদর উপজেলার বেরমহল এলাকার বাসিন্দা। তার বাবার নাম মনরঞ্জন গাইন।

স্থানীয় সূত্রে জানা যায়, চলন্ত অবস্থায় হঠাৎ অটোর একটি চাকা বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে অটোরিকশাটি সড়কে উল্টে যায় এবং চালক মনতোস গাইন গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বরিশালের উদ্দেশে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





এসআইএল/বিবিএন

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news