Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৯ মে ২০২৬
০৭:৫৭ অপরাহ্ন

বোদায় চলতি বোরো মৌসুমে খাদ্যশস্য ক্রয়ের উদ্বোধন

নিজেস্ব প্রতিবেদক :- Foodgrain procurement inaugurated in Boda for the current Boro season

কুয়েল ইসলাম সিহাত,  বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় খাদ্য গুদামে ধান ও চাল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে বোাদা পৌরসভাধীন সাতখামার খাদ্য গুদামে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাসুদা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম ফিতা কেটে চলতি মৌসুমের ধান ও চাল ক্রয়ের উদ্বোধন করেন। এ সময় উপজেলা কৃষি অফিসার মো. রাশেদ উন নবী, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম সিদ্দিকী, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি মো. হুমায়ুন কবির লায়ন, সাধারণ সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে উপজেলার ৩ টি খাদ্য গুদামে ১২৫৫ মেট্রিক টন ধান ও ১২ হাজার ১৩ মেট্রিক টন চাল সংগ্রহ এবং কৃষকদের কাছ হতে ৩৬ টাকা দরে ধান ও ৪৯ টাকা দরে চাল ক্রয় করা হবে।


এসআইএল/বিবিএন

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news